1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা পিয়নের চাকরিতে ‘শত কোটি টাকার’ সম্পদের পাহাড়! মোহাম্মদপুর রেজিস্ট্রি অফিসের জাহাঙ্গীরকে ঘিরে তোলপাড় সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ

গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter মোঃ মিজানুর রহমান মিলন গাইবান্ধা
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব উদ্যোগে গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার সদস্য সচিব মো. আশিক ইমরান তামজিদ। এ সময় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলী, যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, মো. জাহিদ হোসেন জিমু, যুগ্ম আহ্বায়ক গাইবান্ধা দৈনিক ঘোষণার রিপোর্টার মো. মিজানুর রহমান মিলন, সদস্য মো. মোরশেদ মিয়া ও মো. মশিউর রহমান নয়ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইফতেখার রহমান ও শিক্ষক মণ্ডলীর সম্পাদক মো. মাসুদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য দেন রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার আহ্বায়ক মো. সুজা মিয়া।

এ সময় রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি ও কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com