২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার) দুপুর ১২টায় সিলেটের বালাগঞ্জ উপজেলার দাউদপুরে অবস্থিত শায়খুল হাদীছ আল্লামা হাফিজ নূরউদ্দীন আহমদ (গহরপুরী) রহঃ-এর কবর জিয়ারত করেন সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।
কবর জিয়ারত শেষে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সিলেট-৩ আসনের প্রার্থী মুসলেহ উদ্দীন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় উভয় নেতাই এলাকার শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, বালাগঞ্জ উপজেলা বিএনপি এবং দাউদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।