1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় জাতীয় ভিটামিন " এ" প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের ৮ দিন পরও মেলেনি খোঁজ, বাবা-মায়ের আহাজারি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালি খুলনা পিএমজি অফিসের চোরাই গাছ ট্রাকে লোড, রাতে সরানোর ছক ফেনী শর্শদীতে ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দ্বিতীয় দিনে স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ‘উপজেলা প্রশাসন গ্রন্থাগার’ নামের প্রতিবাদে মানববন্ধন, ঐতিহ্য রক্ষার দাবি যুবসমাজকে বাঁচাতে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ফুলবাড়ীতে বিপুল মাদক জব্দ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে প্রাণ হারালেন বাইক চালক কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবীণ সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের শোক সভা ঈশ্বরদীতে শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় মামলা

খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন

reporter মোঃ রবিউল হোসেন খান
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন অনুষ্ঠান আজ ২৮ জুন খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথি বলেন, প্রত্যেক শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশে মাতৃদগ্ধের কোনো বিকল্প নেই। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দৃষ্টি শক্তি সুরক্ষায় ভিটামিন ” এ” অতান্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা প্রদান নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশে নিয়মিত ও প্রয়োজনে জরুরি টিকাদান কর্মসুচি পরিচালনা করছে। আজকের শিশুরাই আগামীর দিনের ভবিষ্যৎ। তাই একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে হলে শৈশব থেকেই শিশুদের সুস্বাস্থ্য ও সুরক্ষার ভিত্তি নিশ্চিত করতে হবে। ঠিক যেমন একটি মজবুত ভবন নির্মানে শক্ত ভিত্তি অপরিহার্য, তেমনি উন্নত জাতি গঠনে সুস্থ ও নিরাপদ শৈশবের কোন বিকল্প নেই। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মোছা: মাহফুজা খাতুন, কেসিসির সচিব মোঃ রেজা রশীদ, পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আকিব উদ্দিন, স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ অর্পনা বিশ্বাস, কলেজিয়েট গালর্স স্কুলের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা: আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। মহানগরীতে মোট ১ লাখ আট হাজার নয়শত ৫২ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ” এ” ক্যাপসুল এবং ১ টি করে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার তিনশত ৩৭ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৬ হাজার ৬৫৫ জন। এবারে সিটি করপোরেশনের ৩১ টি ওয়ার্ডে মোট ১ হাজার চারশত ২০ জন ভলেন্টিয়ার, ওয়ার্ড ভিত্তিক কেন্দ্র সংখ্যা ৫৮০ টি, মোট কেন্দ্র সংখ্যা ৭১০ টি, মোবাইল কেন্দ্র ৮০ টি, এনজিও পরিচালিত কেন্দ্র ৫০ টি এবং ৬২ জন সুপারভাইজার কাজ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com