1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনা পিএমজি অফিসের চোরাই গাছ ট্রাকে লোড, রাতে সরানোর ছক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের ৮ দিন পরও মেলেনি খোঁজ, বাবা-মায়ের আহাজারি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালি খুলনা পিএমজি অফিসের চোরাই গাছ ট্রাকে লোড, রাতে সরানোর ছক ফেনী শর্শদীতে ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দ্বিতীয় দিনে স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ‘উপজেলা প্রশাসন গ্রন্থাগার’ নামের প্রতিবাদে মানববন্ধন, ঐতিহ্য রক্ষার দাবি যুবসমাজকে বাঁচাতে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ফুলবাড়ীতে বিপুল মাদক জব্দ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে প্রাণ হারালেন বাইক চালক কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবীণ সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের শোক সভা ঈশ্বরদীতে শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় মামলা

খুলনা পিএমজি অফিসের চোরাই গাছ ট্রাকে লোড, রাতে সরানোর ছক

reporter মোঃ রবিউল হোসেন খান
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

খুলনা ব্যুরো : খুলনা ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল ( পিএমজি) কার্যালয়ে অবৈধভাবে কেটে রাখা সরকারি গাছ গোপনে পাচারের চুড়ান্ত প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখার পর অবশেষে গাছ গুলো সরিয়ে নিতে পিএমজি অফিসেরই একটি সরকারি গাড়িতে লোড করা হয়েছে। বর্তমানে গাড়িটি পিএমজি অফিসের গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় রাখা রয়েছে। আজ ২৯ জুন গভীর রাতে অথবা ভোরের আলো ফোটার আগেই গাছ ভর্তি গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে ফেলার গোপন ছক কসেছে চক্রটি। অনুসন্ধানে জানাগেছে, পিএমজি অফিসের ভেতরে অবৈধভাবে কাটা গাছ গুলো দীর্ঘদিন ধরে চত্বরের এককোনে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি ধামাচাপা দিতেই মুলত এতদিন অপেক্ষা করেছিল গাছ চোর চক্র। অবশেষে পরিস্থিতি শান্ত মনে করে গাছগুলো পাচারের উদ্দেশ্যে ” ঢাকা মেট্রো -অ- ১৪- ২১৩২, নম্বরের একটি সরকারি গাড়িতে ( পিকআপ/ ট্রাক) লোড করা হয়েছে। বর্তমানে গাড়িটির পেছনে শক্ত করে তালা মারা রয়েছে এবং একটি অফিসের প্রধান গ্যারেজে পার্ক করা আছে। বিশ্বস্ত সুত্রে জানাগেছে, রাতের আধারে এই সরকারি সম্পদ পাচার করার সব প্রক্রিয়া সম্পন্ন। গাছভর্তি ওই সরকারি গাড়ির চালক হিসেবে আছেন ইনামুল নামের এক চালক। বর্তমানে তিনি পিএমজি অফিসের অভ্যন্তরে অবস্থিত কোয়ার্টার বা ডরমিটরিতে অবস্থান করছেন। গভীর রাতে বা ভোররাতে সংকেত পাওয়া মাত্রই তিনি গাড়িটি নিয়ে চত্বর ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে। সরকারি সম্পদ এভাবে রাতের আঁধারে লোপাট হয়ে যাওয়া রুখতে প্রশাসনের শীর্ষ মহলের জরুরি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন কর্মকর্তা ও কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com