1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করছেন সেতু বিভাগের সচিব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করছেন সেতু বিভাগের সচিব

reporter শংকর মন্ডল
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ঘোলা ত্রিমুখী নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের সেতু নির্মাণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আজ রবিবার কোলা-ঘোলা ও কল্যাণপুর সংযোগস্থলে প্রস্তাবিত সেতুর সম্ভাব্য নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের উদ্যোগ ও ডি.ও. লেটারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে। পরিদর্শনকালে সচিবের সঙ্গে সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত রয়েছেন।
প্রতিনিধি দল সম্ভাব্য সেতু নির্মাণের কারিগরি বিষয়, নদীর প্রস্থ ও গভীরতা, সংযোগ সড়কের অবস্থা, ভূমির উপযোগিতা এবং প্রকল্পের সার্বিক সম্ভাব্যতা সরেজমিনে পর্যালোচনা করছেন। এ সময় সচিব স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয়দের দাবি, স্থায়ী সেতুর অভাবে শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিদিন নদী পারাপারে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হলে ঘোলা ত্রিমুখী নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে। একই সঙ্গে কৃষি ও মৎস্যপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি পাবে এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থান পরিদর্শন শেষে প্রকল্পটির কারিগরি ও সম্ভাব্যতা মূল্যায়ন করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। দীর্ঘদিনের স্বপ্নের এই সেতু বাস্তবায়নের পথে আজকের পরিদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন আশাশুনীর সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com