1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন রাঙামাটির নানিয়ারচরে ৩০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন গাইবান্ধায় গ্রাম ও প্রতিরক্ষা আনসারের সক্রিয় সদস্য জেল হাজতে থাকা সত্ত্বেও চাকরিতে বহাল তবিয়তে আইডি নং ২২৪৩৩ তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: নাসির উদ্দীন পাটোয়ারীকে ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ৫ আগস্ট: স্মৃতি, শিক্ষা ও ভবিষ্যতের প্রত্যাশা বিরল পৌর বিএনপির সহ-সভাপতি ওয়াহেদুর রহমানের ইন্তেকাল, দাফন সম্পন্ন ‘জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা  ‎শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি, দক্ষিণ আইচায় তিন শিক্ষককে সম্মাননা ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারে সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর ব্যবসায়ীদের আবেদন পরমেশ্বরপুর,রামচন্দ্রপুর,কিশোরীগঞ্জ বিওপি র বিজিবি আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল, দেশি মদ গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

reporter ফয়ছল আহমদ নুমান
calendar প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে একটি ধর্ষণ মামলা দায়েরের মাত্র ছয় ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে এই অভিযানে পুলিশের পেশাদারিত্ব ও তৎপরতা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের সরাসরি নেতৃত্বে এসআই নাজমুল হক মামুন ও সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৮ (তারিখ: ২৭/১২/২০২৫ খ্রি.), ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)/৩০-এর ১নং আসামি জনিক বাবু দাসকে (৩২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জনিক বাবু দাস উপজেলার পূর্ণাচ্ছগ্রাম এলাকার মৃত মানিক বাবু দাসের ছেলে। তার মায়ের নাম প্রতি রানী দাস। পুলিশের একটি সূত্র জানায়, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে তার নিজ এলাকা পূর্ণাচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক ও আইনি অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের গুরুতর অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের টিম সর্বদা সজাগ রয়েছে।” দ্রুততম সময়ে আসামিকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com