1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে লালমনিরহাটের শিক্ষার্থীদের মতবিনিময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাভারে লাইসেন্সবিহীন ভেজাল পশু ওষুধ কারখানা: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে লালমনিরহাটের শিক্ষার্থীদের মতবিনিময়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কদের সঙ্গে লালমনিরহাটের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর)কেন্দ্রীয় সমম্বয়কগণ লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার শহিদ মেরাজুল ইসলাম মেরাজের কবর জিয়ারত করন।

বিকেলে জেলা কালেক্টরেট মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক তারিকুল ইসলাম তারিক, আবু সাইদ দুলাল, সুমন বসুনীয়া, রাসেল আহমেদ, আব্দুল মুনইম, তাসনিম প্রমুখ।

এসময় বক্তব্যে তারা বলেন, আমাদের আন্দোলন ছিলো কোটা সংস্কার আন্দোলন। কিন্তু হাসিনা সরকার সেই আন্দোলন দমানোর জন্য পুলিশ বাহিনীকে দিয়ে ছাত্রদের বুকে গুলি করেছে। কেড়ে নিয়েছে তাজা প্রাণ। হাসিনার পদে পদে ভূল ছিলো। তাই সে দেশ ছেড়ে পালিয়ে ভুলের খেসারত দিচ্ছে। তবে তার দুর্নীতিবাজ পেতাত্মারা এখনো অনেকে দেশে আছে। আমরা তাদের যেখানেই পাবো ধরে নিয়ে আইনের হাতে তুলে দেবো। আমরা চাই প্রশ্ন করার আন্দোলন। আর যদি কেউ বেনজির বা হারুন হতে চায় আমারা রুখে দেবো। আমরা স্বাধীন বাংলার নাগরিক। আমরা ভারতের কাছে আর মাথা নত করবো না। আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো।

তারা বলেন, আমরা উত্তরবঙ্গকে আর পিছিয়ে থাকা দেখতে চাই না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারকে সহায়তা করে দেশ এগিয়ে নিয়ে যাবো। যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের টার্গেট দলীয় লেজুড়বৃত্তি উৎখাত করা। আমরা দুর্নীতি ও চাঁদবাজ রুখে দিয়ে বৈষম্যবিরোধী দেশ গড়ে তোলবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com