1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ।

কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

reporter শরিফুল ইসলাম
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর কাওসার (২৫) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া ডিসি কোর্ট পার্কের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি পরিবারের সাথে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কাওসার ও তার বন্ধুরা মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। সাঁতার কেটে পুকুরের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ তলিয়ে যেতে থাকেন তিনি।

কাওসারের বন্ধু শাওন জানান, সাঁতার কেটে পুকুরের ওপারে চলে যাওয়ার পর তিনি কাওসারকে বাঁচানোর জন্য চিৎকার করতে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও গভীর পানিতে তলিয়ে যাওয়ায় ব্যর্থ হন। এরপর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কাওসারের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com