1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অবিলম্বে ৯ম পেস্কেলের গেজেট ও বেসিক ১০০% কার্যকরের দাবি ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন পটিয়া আমির ভান্ডারে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমান’র কর্মসূচি, আগৈলঝাড়ায় বৃক্ষরোপন করে, কর্মসূচী পালন আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন

reporter আব্দুল্লাহ আল বিন জুবায়ের, কুষ্টিয়া
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূণ্যরেখায় অবস্থান করছেন শিশুসহ ১২ জন। ভারত তাদের পুশইনের চেষ্টা চালালে বাংলাদেশ প্রতিহত করে। এরপর বসে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। সমাধান হয়নি। এ কারণে এখনো শূণ্যরেখায় অবস্থান করছেন হঠাৎ করে শারনার্থী হয়ে পড়া এই মানুষগুলো।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক (সরকারি পরিচালক) নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এবং বিএসএফের পক্ষে রানীনগর কোম্পানি কমান্ডার সুনিল কুমার ইয়াদবের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ অস্বীকার করে। একই সঙ্গে শূন্যরেখায় অবস্থানরত ওই ১২ জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতেও অস্বীকৃতি জানায়।

এ অবস্থায় বিজিবি আনুষ্ঠানিক প্রতিবাদ জানালে বিএসএফ বিষয়টি সময় চেয়ে তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে চায়। ফলে আপাতত ওই ১২ জনকে শূন্যরেখায় অবস্থান করতে হচ্ছে।

পুশইনের জন্য আনা ব্যক্তিদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের বাথানপাড়া গ্রামের মৃত ওয়াসেদ আলীর ছেলে উজির আলী (৫০), তার স্ত্রী জয়নুর বেগম (৩৫), বড় ছেলে শিহাদ (১৭), মেজো ছেলে ইনজামুল (৮) এবং আড়াই বছরের শিশু সামাদ (২)। এছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের তিন সদস্য এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের চার সদস্য রয়েছেন। তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তারা ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন।

পুশইনকৃত ব্যক্তিদের দাবি, ভারতের কেরালা রাজ্যে তারা কাজ করতেছিলো। সেখান থেকে তাদের আটক করে বিএসএফ বিলগাতুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় জনগণের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। বিজিবির অভিযোগ, বিএসএফের অসহযোগিতা ও গাফিলতির কারণে নির্ধারিত বৈঠকটি ভেস্তে যায়। ফলে ১২ জনকে সীমান্ত এলাকায় রাত কাটাতে হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, শনিবার সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ কুষ্টিয়া সীমান্ত দিয়ে পুশইনের বিষয়টি অস্বীকার করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য সময় চেয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com