1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, সাধারণ সম্পাদক পদে মাঠে আমিনুর রহমান (বাচ্চু) - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাটচাষে আগ্রহ হারাচ্ছেন হালুয়াঘাটের কৃষকেরা: অনাবৃষ্টি আর পানি সংকটে কমছে ‘সোনালী আঁশ’ রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, সাধারণ সম্পাদক পদে মাঠে আমিনুর রহমান (বাচ্চু)

reporter আশির্বাদ রহমান
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং: রাজ-৩১৪)-এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুর রহমান বাচ্চু। একই সঙ্গে তিনি শ্রমিকদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুর রহমান (বাচ্চু) বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং একটি শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তুলতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবেন।
জানা যায়, আমিনুর রহমান (বাচ্চু) ২০০০ সালে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য (সদস্য নম্বর-২৯২৯) হিসেবে সংগঠনে যোগ দেন। এরপর ২০০৮ সাল থেকে টানা ৯ বছর কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক সমবায় সমিতি লিমিটেড-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কুড়িগ্রাম জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও আজীবন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল করিম মধুর মৃত্যুর পর আমিনুর রহমান (বাচ্চু) প্রায় ১১ মাস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন।
২০২২ সালের ১১ মার্চ কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আমিনুর রহমান (বাচ্চু)। তবে ভোট গণনায় কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ফলাফল স্থগিত করে। পরবর্তীতে পুনর্নির্বাচনের দাবিতে শ্রমিকদের উদ্যোগে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। সে সময় শ্রমিকদের একটি অংশের দাবি ছিল, ভোটের হিসাবে আমিনুর রহমান বাচ্চুই এগিয়ে ছিলেন।
দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও শ্রমিক রাজনীতিতে সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবারও তিনি কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। এ লক্ষ্যে তিনি শ্রমিকদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
শ্রমিক সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, আমিনুর রহমান (বাচ্চু) একজন পরীক্ষিত, সৎ ও যোগ্য সংগঠক। সংগঠনকে এগিয়ে নিতে এবং শ্রমিকদের অধিকার আদায়ে তার বিকল্প নেই।
আরেক শ্রমিক সদস্য জয়নাল আবেদিন বলেন, কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নকে আরও শক্তিশালী ও কার্যকর করতে আমিনুর রহমান বাচ্চুর মতো অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাব।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে নির্বাচনে কে বিজয়ী হবেন, সেটি নির্ধারিত হবে ভোটের ফলাফলের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com