দিলোয়ার হোসেন (মাসুম), কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে আল আমিন (১৬) নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাছদা এলাকার সড়কের পাশের এক ধানক্ষেত থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ ।
নিহত অটো রিক্সা চালক আল আমিন (১৬) তাড়াইল উপজেলার সাচাইল ইউনিয়নের বিরাম তলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
নিহত আল আমিনের বড় ভাই মোঃ রুবেল মিয়া দৈনিক ঘোষণা কে জানান, রবিবার দুপুরের আল আমিন খাবার খেয়ে অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। ঐ দিন বিকেলের দিকে সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ হয় তার বড় বোনের সাথে। আল আমিন বরাবর সন্ধ্যার আগে অটো রিক্সা নিয়ে বাড়িতে চলে আসতো। ঐ দিন আল আমিন রাতে বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হয়।পরে আজ সকাল সাড়ে ৮ টার দিকে মানুষের কাছে শুনতে পাই এলাকার পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। দ্রুত এসে দেখি আমার ছোট ভাই আল আমিনের লাশ গলাকাটা অবস্থায় পরে আছে। আল আমিনের ভাই বলেন আমার মনে হচ্ছে তাকে হত্যা করে অটো রিক্সা টি নিয়ে গেছে। তিনি আরো বলেন আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দাবি জানাই বর্তমানে অন্তবর্তী কালীন সরকারের কাছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি।
ধারণা করা হচ্ছে, অটো রিক্সা টি নেওয়ার জন্যই তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে মরদেহ টি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হইছে। এবং হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।