1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানি অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ সিংড়ায় ২৮৯ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বিভাগীয় কমিশনার ড, জিয়াউদ্দিন রাজস্থলী উপজেলা পরিদর্শনে সন্তোষ প্রকাশ। পৃথিবীটা দেখা নলডাঙ্গায় বারনই নদীতে গোসল করতে গিয়ে, হারিয়ে গেল জমেলা: শরণখোলায় পল্লী বিদ্যুতের মনগড়া বিলে দিশেহারা গ্রাহকরা,হয়রানির শিকার সাধারণ গ্রাহকরা: দক্ষিণ কাট্টলীতে নাগরিক দুর্ভোগ: উন্নয়নের প্রকল্পেও কাটছে না জলাবদ্ধতার যন্ত্রণা ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় জাতীয় ফল মেলা ও কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক

কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানি অভিযোগ

reporter রাকিব শেখ
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

আজ রোববার (২৮ জুন) বেলা ১১টায় ভাটিয়াপাড়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স নাহার এন্টারপ্রাইজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী জামিনুর রহমান তুহিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিনুর রহমান তুহিন বলেন, আমি দীর্ঘদিন ধরে ভাটিয়াপাড়া (বরাশুর) এলাকায় সততা ও সুনামের সাথে রড-সিমেন্টের ব্যবসা করে আসছি। তবে একটি স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তাকে জড়িয়ে ‘গোপালগঞ্জে আলাদীনের চেরাগের ওপর নাম তুহিন’ এবং ‘আলাদীনের চেরাগ হাতে পেলেন কাশিয়ানীর তুহিন’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তুহিন বলেন, সংবাদে তার নামে ‘নাহার ফ্যাশন হাউজ’, ‘নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘নাহার হাউজিং’ ও ‘নাহার রিসোর্ট’ নামে একাধিক প্রতিষ্ঠানের মালিকানা দাবি করা হলেও বাস্তবে তার একমাত্র বৈধ ব্যবসাপ্রতিষ্ঠান ‘নাহার এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হয় এবং তিনি নিয়মিত কর পরিশোধকারী একজন ব্যবসায়ী।

তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি চাঁদাবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে প্রকৃত তথ্য তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তুহিনের বড় ভাই মিজানুর রহমান রিপনসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com