1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিলেটের যে সংকটে ভূগছে বিয়ানীবাজারের জলঢুপ উচ্চ বিদ্যালয় ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ ইজিবাইক ও ব্যাটারিচালিত মোটরযান খাতের বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এনসিপিতে যোগ দিলেন ত্রিশালের বেশ কয়েকজন নেতাকর্মী প্লাস্টিক জমা দিলেই গাছের চারা ময়মনসিংহে ১৪ শিক্ষা প্রতিষ্ঠান পেলো ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস’ পুরস্কার বিয়ানীবাজারে এক লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার বড় অসময়ে এলে তুমি প্রিয় চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ

কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ

reporter রাকিব শেখ,
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ ১০ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার দীঘড়গাতি বাজারে যৌথভাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লায়েকুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রোমান মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক বরকত মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মোল্লা, কৃষি বিষয়ক সম্পাদক বিল্লাল মুন্সী, কৃষি সমাজসেবক বিষয়ক সম্পাদক বিল্লাল মুন্সী, সদস্য নিজাম মুন্সী ও গৌর বিশ্বাস।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার বিভিন্ন পদে সম্পৃক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছি। কিন্ত বিভিন্ন ব্যক্তিগত কারণে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে, স্বেচ্ছায় এবং কোনো ধরণের চাপ ছাড়াই আমরা নিজ নিজ দায়িত্ব থেকে যৌথভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তারা আরও বলেন- ‘আজ থেকে দলের সাথে আমারে কোন ধরণের সম্পৃক্ততা থাকবে না। আগামীতেও কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com