1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল

reporter মোঃ ফয়জার রহমান, ফুলবাড়ী দিনাজপুর
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কালিমার পতাকা হাতে মটরসাইকেল শো ডাউন করেছে ফুলবাড়ী ও বিরামপুর এর
ওলামায়ে কেরাম ও মুসলিম তৌহিদী জনতা।

২৪ জুন বুধবার বিকেলে ৩.৩০মিনিটে ফুলবাড়ী ছোট যমুনা ব্রিজের উপর থেকে মোটরসাইকেল শো ডাউন শুরু করেন তারা,এতে প্রায় ২ শতাধিক মোটরসাইকেল ৪ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
শো ডাউন এর পুর্বে ছোট যমুনা ব্রিজ এর মুখে সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামা ফুলবাড়ী এর সহ-সভাপতি মুফতী সিরাজুল ইসলাম কাসেমী,
সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন বিন আমজাদ, দপ্তর সম্পাদক মুফতী আবরারুল হক আল মাদানী, ইসলামী আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান।
ফুলবাড়ী থেকে প্রধান সড়ক হয়ে শোডাউন টি বিরামপুর ঢাকা মোড়ে গিয়ে শেষ হয়, সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাতের মধ্য দিয়ে
অনুষ্ঠান শেষ করা হয়। বিরামপুর ঢাকা মোড় চত্বরে বক্তব্য রাখেন মুফতি আসাদুজ্জামান,মুফতি ইমামুল হক,মুফতি শামিম বিন সাদাফি,
মাওলানা জোবায়ের হোসাইন,এস এম মাগরিব বিন আফাজ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আকরাম হোসাইন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com