1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কানাইঘাটে মানব পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৮ রোহিঙ্গা উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী বেসামরিক যুবকদের ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান খানসামায় দেশ রূপান্তর ও জনমতের প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন প্রধান শিক্ষিকা নাটোরে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা ধুনটে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সোনামসজিদ মহাসড়কে দুর্ঘটনায় একইদিনে ৪ জনের মৃত্যু অতঃপর সাংবাদিকতা: সত্য প্রকাশের দায়িত্ব, নাকি কেবল সংবাদ পরিবেশন? বরিশাল বিভাগের সবগুলো নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে…! বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পাওয়ায় মোঃ রেজাউল করিমকে অভিনন্দন ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ

কানাইঘাটে মানব পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৮ রোহিঙ্গা উদ্ধার

reporter রাব্বি হাসনাত ইমন,কানাইঘাট 
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ

সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। এ সময় কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। পাচার কাজে ব্যবহৃত দুটি সিএনজি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট দুপুরে কানাইঘাট থানাধীন ৩ নম্বর দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের কুওরের মাটি সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গাদের ভারতে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ১৭ আগস্ট বিকেল ৩টা ৪৫ মিনিটে ওই এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাছান (২২), সাদ্দাম হোসেন (২২), রফিক মিয়া (৪৮) ও এখলাছ (৪৪)। এ সময় পাচারের উদ্দেশ্যে আনা ৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) দুর্গা কুমার দেবের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com