1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কাজের বুয়া গেস্ট অব অনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল সম্মানিত সংসদ সদস্য রুহুল আমিন দুলাল (পিরোজপুর-০৩) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৬ ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ময়লার স্তূপ, প্রশ্ন উঠছে পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, বাবার চোখে আনন্দের অশ্রু আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত

কাজের বুয়া গেস্ট অব অনার

– রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এর ব্যতিক্রমী রজত জয়ন্তী উদযাপন

reporter এস এম. জহিরুল ইসলাম
calendar প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ

কাজের বুয়া গেস্ট অব অনার। দরিদ্র সুবিধাবঞ্চিত গৃহকর্মীকে সম্মান জানিয়ে এমনই ব্যতিক্রমী আয়োজন করেছে ঢাকা কমার্স কলেজ রোটার‍্যাক্ট ক্লাব।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব সেবা ও উন্নয়ন সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ’ এর সফলতার ২৫ বছর উপলক্ষে উদযাপিত হয়েছে বর্ণাঢ্য রজত জয়ন্তী, ২৫তম বোর্ড অভিষেক ও ৬শ তম নিয়মিত সভা। ১৩ ডিসেম্বর ২০২৫ রাজধানীর মিরপুরে গ্রান্ড প্রিন্স থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ক্লাবের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন শিয়ালবাড়ি বস্তির একজন দরিদ্র মহিলা গৃহকর্মী ফাতেমা বেগম। সুবিধাবঞ্চিত এ মহিলার সৌজন্যে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজ। সম্মুখ সারিতে আসন দেয়া হয় তাকে। আত্মকর্মসংস্থানের জন্য তাকে উপহার প্রদান করা হয় সেলাই মেশিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, পার্টনার ইন সার্ভিস কমিটি চেয়ারম্যান- পিএসসিসি হিসেবে ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা শাইনিং এর সভাপতি রোটারিয়ান সাজেদুল হক পলাশ এমপিএইচএফ। প্রোগ্রাম প্রধান উপদেষ্টা ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর অধ্যাপক এস এম আলী আজম।
প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন প্রাক্তন সভাপতি আদিবা আজম মাটি এবং প্রোগ্রাম সচিব ছিলেন বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল গালিব। ৫৯৯তম সভার কার্যবিবরণী পাঠ করেন সচিব রাফিয়া খানম এশা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন ক্লাবের পক্ষে দরিদ্রকে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ক্লাবের রজত জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রধান অতিথির ভাষণে রেজাউদ্দিন স্টালিন বলেন, শিক্ষার্থী ও তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নৈতিক গুণাবলি বিকশিত করে তারুণ্যের জয়যাত্রা অব্যাহত রাখতে হবে। গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বলেন, আমি দীর্ঘকাল বাংলাদেশ টেলিভিশনে শিক্ষার্থী ও যুবকদের নিয়ে জনপ্রিয় ‘তারুণ্য’ ম্যাগাজিন অনুষ্ঠান করেছি। তিনি বলেন, কল্যাণকামী রাষ্ট্র গঠনে সুস্থধারার সংস্কৃতি চর্চা ও যুব সমাজের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি অধ্যাপক মৌমিতা নওশীন সাথী, হাসান আল মামুন, শেখ মাসুদুল আলম, নাহিদ মুন্সী, মিজানুর রহমান, নাবির হোসেন ও আশিক রহমান। ভোট অব থ্যাংকস প্রদান করেন সভাপতি ইলেক্ট অলি আহমেদ জয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সচিব ইকবাল হোসেন রুবেল, প্রাক্তন সচিব তামিম ওয়াজির রাজিব ও আয়েশা আক্তার। সবশেষে প্রাক্তন সচিব সাদিয়া ফাম্মিন পূর্বা ও যুগ্ম সচিব মৈত্রী মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ এই স্লোগান নিয়ে ১৯৬৮ সালে আমেরিকায় রোটারি আন্তর্জাতিক এর যুব সংগঠন রোটার‍্যাক্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়। বর্তমান বিশ্বে প্রায় ১০ হাজার রোটার‍্যাক্ট ক্লাবে প্রায় ৩ লক্ষ রোটার‍্যাক্টর রয়েছে। ‘জ্ঞান অর্জন করো, বন্ধুত্ব গড়ো ও স্বাবলম্বী হও’- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ২০০১ সালের ১৮ আগস্ট রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ প্রতিষ্ঠা করা হয়। দেশের রোটার‍্যাক্ট জেলার ২৫০টি ক্লাবের মধ্যে রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ ২ বার শ্রেষ্ঠ ক্লাব, সভাপতি, শ্রেষ্ঠ রোটার‍্যাক্টর, শ্রেষ্ঠ ক্লাব সার্ভিস, শ্রেষ্ঠ প্রতি ঘন্টায় রোটারি কেয়ার, শ্রেষ্ঠ জেলা কমিটি মেম্বর, শ্রেষ্ঠ রিজিওনাল প্রতিনিধসহ বহু জাতীয় রোটার‍্যাক্ট পদক ও স্বীকৃতি অর্জন করেছে। ক্লাবটি ৫ বার রোটারি আন্তর্জাতিক সাইটেশন লাভ করেছে।
শ্রেষ্ঠ এ রোটার‍্যাক্ট ক্লাবটি মানবতার সেবায় বহুরূপ সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করেছে। ক্লাবটি ২৩ বার পোলিও টিকা ক্যাম্প, ১৩ বার ব্লাড ডোনেশন ক্যাম্প, ১৩ বার ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, ১১ বার ফ্রি ডায়াবেটিস টেস্ট, ১১ বার বৃক্ষরোপণ কর্মসূচি, ৯ বার ফ্রি হেলথ ক্যাম্প, ৯ বার শীতবস্ত্র বিতরণ, ৮ বার ফ্রি ডেন্টাল ক্যাম্প, ৭ বার ইফতার বিতরণ, ৬ বার ঈদবস্ত্র বিতরণ, ৫ বার ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন, ৩ বার পরিষ্কার – পরিচ্ছন্নতা কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি সম্পাদন করেছে। রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ ২৪ বার ক্লাব এসেম্বলি, ১৫ বার চার্টার ডে, ১৩ বার ক্যারিয়ার কনফারেন্স, ৭ বার সেমিনার, ৭ বার রোটার‍্যাক্ট সপ্তাহ, ৭ বার রোটা-কুইজ প্রতিযোগিতা, ৬ বার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৫ বার ভাষাজ্ঞান প্রতিযোগিতা আয়োজন এবং বিভিন্ন সময়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবসসমূহ উদযাপন করেছে।
রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ রোটার‍্যাক্ট জাতীয় পেসেটস, অভিষেক, এসেম্বলি, অ্যাওয়ার্ড, কনফারেন্স ও বিজনেস ফেয়ার আয়োজন করেছে। ক্লাবের ৩০ জন সদস্য রোটার‍্যাক্ট জাতীয় কমিটিতে বিভিন্ন বর্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ক্লাব সদস্যবৃন্দ রোটার‍্যাক্ট জেলা ক্রীড়া, সাংস্কৃতিক, পেশা উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে স্বীকৃতি লাভ করেছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com