1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৬ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল সম্মানিত সংসদ সদস্য রুহুল আমিন দুলাল (পিরোজপুর-০৩) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৬ ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ময়লার স্তূপ, প্রশ্ন উঠছে পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, বাবার চোখে আনন্দের অশ্রু আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত

তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৬

reporter মোঃ আফজাল, তজুমদ্দিন 
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ

ভোলার তজুমদ্দিনের চরে মাছ ধরা এবং কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে মহিষের বাতানের রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কৃষক ও রাখাল পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শরীফ নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে হান্নানসহ এবং বুধবার সকালে শরীফ, সোহাগ, সজিব, গিয়াস ও সবুজ নামে ছয়জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার চর মোজাম্মেল এলাকার জিয়া বাজার সংলগ্ন ফজলু হাওলাদার ব্লকে ফসলি জমির ক্ষতি করে মহিষের বাতানের রাখাল ঘর নির্মাণের কাজ চলছিল। এ সময় খালে মাছ ধরতে আসা কৃষক সজিব ওই নির্মাণকাজে বাধা দেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে বাতানের রাখাল কবির ও ভুট্টো সজিবকে মারধর করে আটকে রাখেন।

কৃষক সোহাগ অভিযোগ করে বলেন, ঘটনাটি আমরা চরের ব্লক নেতাদের জানাই। তারা বাতানের রাখালদের ডেকে আনতে বললে আমরা কয়েকজন সেখানে যাই। পরে তারা আমাদের ওপর এলোপাতাড়ি মারধর করে।কৃষাণী রোকেয়া বেগম অভিযোগ করেন, বাতানের মহিষ আমাদের ফসল নষ্ট করলে আমরা বাধা দিই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে একা পেয়ে মারধর করে আটকে রাখে। তাদের এলাকায় কোনো কৃষককে যেতে দেওয়া হয় না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাখাল কবির। তিনি বলেন, মহিষ নির্দিষ্ট এলাকায় থাকে। কারও ফসল নষ্ট করে না। বরং তারা আমাদের নির্ধারিত এলাকার খাল থেকে মাছ ধরে নিয়ে যায়। এ বিষয়ে তজুমদ্দিন থানার ডিউটি অফিসার জানান, চরে মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com