বরিশাল জেলার নুতন খাসেরহাট বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোতালেব মিয়া গতকাল ২আগস্ট আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিটে স্টকজনিত কারণে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। নতুন খাসেরহাট বাজারে ব্যবসায়ীর সূত্রে জানা যায়। সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মিয়ার ছোট ভাই মোতালেব মিয়া দীর্ঘদিন নুতন খাসের বাজার সৃষ্টি লগ্নে সে একজন পুরাতন ব্যবসায়ী। গতকাল ২আগস্ট তাহার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া, বিকাল ৫:৩০ মিনিটে আসরবাদে মোতালেব মিয়ার জানাযা নামাজ নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় । অতঃপর তাকে শেষ বিদায় দিয়ে তাহার দাফন সম্পূর্ণ হয়।