1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মণ নির্ধারণে মতবিনিময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মণ নির্ধারণে মতবিনিময়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪, ১:৩১ অপরাহ্ণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ধানের মূল্য বৃদ্ধি, ৪০ কেজিতে ধানের মণ পরিমাপ নির্ধারণ, নদী-খাল বাঁধমূক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র দাবির প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় এ সভা অনু্িষ্ঠত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. হুমায়ুন সিকদার, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান। এছাড়া বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিনু মৃধা, টিয়াখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুজন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়াসহ কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা তাদের মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে ৪০ কেজিতে মণ হিসেবে ধান ক্রয়-বিক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়। এর ব্যতিক্রম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সকল বিষয়ে খুব শীঘ্রই মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারী,কৃষকসংগঠনেরপ্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com