1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কলাপাড়ায় বৃদ্ধার ফসলী জমি দখল করে মাছের ঘের তেরী করেছে এক প্রভাবশালীমহল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাভারে লাইসেন্সবিহীন ভেজাল পশু ওষুধ কারখানা: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

কলাপাড়ায় বৃদ্ধার ফসলী জমি দখল করে মাছের ঘের তেরী করেছে এক প্রভাবশালীমহল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ

মো: নুরুল আমিন, কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় এক অসহায় বৃদ্ধার এক একর জমিতে ফলানো ইরি ধান জোর পূর্বক কেটে নিয়ে ওই জমি ভেকু দিয়ে কেটে মাছের ঘের তৈরি করে জবর-দখলে নিয়েছে উত্তর দৌলতপুর গ্রামের একদল অবৈধ দখলকারী। এ অবৈধ কাজে বাঁধা দিলে জমির মালিক রেনু বেগমসহ তার ছেলে কামরুল হাসান রনি (জুলাস)কে ও বেধড়ক মেরে আহত করেন দখলকারীরা।
এ ব্যপারে কামরুল হাসান রনি (জুলাস) বাদী হয়ে সোমবার কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং সি.আর-১৩৩৪/২৪। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি পিবিআই পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী জেড এম কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, বাদীর পিতা ভ‚মিহীন হওয়ায় বিগত ইং ২০০৪-২০০৫ সনের ২৫৩কে নং বন্দোবস্ত কেসের অনুকূলে বিগত ইং ১৭/১১/২০০৫ ইং তারিখ রেজিঃকৃত দলিল নং ৪৭৩৮/০৫ নং কবুলিয়াত মূলে জে.এল নং-২৩, সোনাতলা মৌজার ১.০০ একর ভূমি প্রাপ্ত হয়। যার খতিয়ান নং-৬২৪ দাগ নং- ৯৩৪। বিগত প্রায় ২০ বছর ধরে বাদীপক্ষ শান্তি পূর্ণভাবে ভোগ দখল করে আসলেও ঘটনার দিন উত্তর দৌলতপুর গ্রামের মোঃ কালাম গাজী (৪৫), ফুল গাজী (৪৫), মো জসিম হাওলাদার (৩২), মোঃ হারুন গাজী (৩০), মোঃ বেল্লাল (৩০), মোঃ খলিল হাওলাদার (৩৫) সহ আরও অজ্ঞাতনামা ৮/১০ লোক বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া হাতে দা, ছেনা, লোহার রড, রামদা, স্কেভেটর (ভেকু), টর্চ লাইটসহ প্রান নাশক অস্ত্র সন্ত্রাদী নিয়া ভুক্তভোগী রেনু বেগমসহ তার ছেলে কামরুল হাসান রনি (জুলাস)কে চতুর্দিক থেকে বেড় দিয়া এলোপাথারীভাবে কিল, ঘুশি, চর, থাপ্পর মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম তৈরী করেন। এ সময় রেনু বেগম এর পরনের কাপড় চোপড় টানা হেচড়া করিয়া মাটিতে শোয়াইয়া লজ্জাশীলতা হানী ঘটায়। এ ব্যাপারে আইনজীবী জেড এম কাওসার বলেন, ভূমি সংশ্লিষ্ট অপারধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে বিধান প্রনয়নকল্পে প্রনিত আইন (২০২৩ সনের ৩৬নং আইন) এর ৪ ধারার (১) (ক), (২) ৫ধারা, ৭ধারার (১), (৩), ১০, ১১, ১২, ১৬ধারায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মো.কালাম গাজীর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com