1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জনগণের আস্থার প্রতীক: দিনাজপুর-২ আসনে দৃশ্যমান উন্নয়নে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ জাল সনদধারী দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশে ফরিদপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার হালুয়াঘাটে মাদকবিরোধী সচেতনতা ও এসডিজি-৩ বিষয়ক আলোচনা সভা শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা: স্থানীয়দের নিয়ে পুশইন ঠেকালো বিজিবি অসহায় বিধবার জমি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক বিদেশী মদ, নেশাজাতীয় ট্যাবলেট আটক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

reporter লুৎফর রহমান টুটুল
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ

পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলে বাবা-ছেলেসহ গারো নৃগোষ্ঠীর চারজনের মৃত্যু হয়েছে। গত শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলো, টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাতা গ্যাব্রিয়েল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস, স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়া এবং এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়।
ছাগলছানাটি তুলতে প্রথমে কূপে নামে কিশোর নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন বাবুল হাদিমা।
একইভাবে এরপর গ্যাব্রিয়েল এবং সবশেষে রতন নকরেক কূপে নামেন। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অক্সিজেনশূন্য পরিত্যক্ত কূপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফায়ার ফাইটার মনিরকে নামিয়ে একে একে চারজনের লাশ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে চারটি লাশ বুঝে পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com