হালুয়াঘাটে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৫৫.০৬%, জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত সমন্বিত ফলাফল বিবরণী অনুযায়ী, এবারের পরীক্ষায় উপজেলাটির ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে:
মোট পরীক্ষার্থী: ১,৮৫৮ জন
পাস করেছে (কৃতকার্য): ১,০২৩ জন
ফেল করেছে (অকৃতকার্য): ৮৩৫ জন
জিপিএ-৫ (এ+) পেয়েছে: ৬৮ জন
গড় পাসের হার: ৫৫.০৬%
উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ২১ জন জিপিএ-৫ পেয়েছে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এছাড়া হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন জিপিএ-৫ পেয়ে ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
শিক্ষাসংশ্লিষ্টরা জানান, পরীক্ষায় পাসের হার বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে আগামীতে বিদ্যালয়গুলোতে আরও তদারকি বাড়াবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।