1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ফরাসি নাগরিক নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ফরাসি নাগরিক নিহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:২৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের কাছে রাশিয়ার হামলায় বেরিসলাভে বৃহস্পতিবার দুই ফরাসি নাগরিক নিহত এবং আরও তিনজন বিদেশী আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুডিন টেলিগ্রামে লিখেছেন, ‘বেরিসলাভে শত্রুদের হামলার ফলে বিদেশী স্বেচ্ছাসেবকরা নিহত ও আহত হয়েছে।’

গভর্নর লিখেছেন, ‘রাশিয়ান সেনাবাহিনী দুই ফরাসি নাগরিককে হত্যা করেছে। আরও তিনজন বিদেশী সামান্য আহত হয়েছে।তিনি ‘নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।’

ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, ড্রোন হামলার ফলে দুই ফরাসি নাগরিক মারা গেছে এবং অন্য চারজন আহত হয়েছে।

পুলিশ আরো জানায়, আহতদের মধ্যে একজন ওডেসার (৪১) বাসিন্দা। পুলিশ হামলার তদন্ত শুরু করে টেলিগ্রামে বলেছে, ‘সকল ভুক্তভোগী খেরসন অঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছিল ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এএফপি’র সাথে যোগাযোগ করা হলে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com