1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আজ অভিনেত্রী প্রকৃতিকে শুভেচ্ছা জানানোর দিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সন্তোষজনক সেবা প্রদান খুলনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, গুলি করে চাপাতি দিয়ে কুপিয়ে পালালো ৬ দুর্বৃত্ত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সংবাদ সম্মেলন দুর্নীতি ও অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপের দাবি প্রকল্পে ব্যয় কমিয়ে দৃষ্টান্ত স্থাপন: নেত্রকোনা পৌরসভায় নির্মিত নতুন রাস্তা, সরকারি কোষাগারে জমা ৫৯ লাখ বন্যাদুর্গত চট্টগ্রাম ও কক্সবাজারে ছারছীনা দরবার শরীফের মানবিক সহায়তা চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ

আজ অভিনেত্রী প্রকৃতিকে শুভেচ্ছা জানানোর দিন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ জুন, ২০২৩, ১০:২০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক

সময়ের জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। নিয়মিত নাটক-সিনেমায় অভিনয় করছেন তিনি৷ এ অভিনেত্রী ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে। এদিকে, আজ প্রকৃতির (১০ জুন) জন্মদিন। আজকের দিনে তিনি পাবনায় নানু বাড়ি জন্মগ্রহণ করেন। তবে বেড়ে উঠেছেন বগুড়া ও খুলনায়। জীবনের বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটছে তার৷ তবে বিশেষ এই দিনে তিনি পেলেন বিশেষ একটি উপহার।

তা হলো জন্মদিন উপলক্ষে পেলেন ‘আদুরি’ নামের নতুন একটি সিনেমা। চলতি সপ্তাহে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। তার আগে অংশ নিয়েছিলেন ফটোশুটে। প্রকৃতির বিশেষ দিনে প্রকাশ্যে সিনেমাটির ফাস্ট লুক। সিনেমাটি পরিচালনা করছেন আবু তাওহীদ হিরণ।

সিনেমাতে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাবে হাস্যোজ্জ্বল এই অভিনেত্রীকে। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন তিনি। এ ধরনের চরিত্রে নাটকে কাজ করলেও সিনেমায় প্রথম। তাই প্রস্তুতি নিয়েই এর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

প্রকৃতি বলেন, সবার ভালোবাসায় আজ এতদূর এসেছি। অনেক ভালো করছি সেটা বলব না তবে, প্রতিনিয়ত আমি শিখছি। নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে মেলে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কতটুকু পারছি তা দর্শক ভালো বলতে পারবেন। তবে আমি চেষ্টা করছি।

বিশেষ দিন নিয়ে তিনি বলেন, জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছি। সবার ভালোবাসা নিয়েই আগামী দিনগুলো পার করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় রাখবেন। বেশি বেশি বাংলা নাটক দেখবেন।

শুরুতে কাজের সুযোগ পেলেও ভালো নির্মাতা কিংবা সহশিল্পী মিলত না। তবে হতাশ না হয়ে নানা বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যান তিনি। কারণ, তিনি আত্নবিশ্বাসী ছিলেন একদিন ঠিকই তার কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারবেন। দেরিতে হলেও লক্ষে পৌঁছাতে পেরেছেন তিনি। অভিনয়ের দ্যুতি ছড়িয়ে নিজের একটা জায়গা পাকা করে নিয়েছেন। সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে পরিচিতি ও জনপ্রিয়তায় সমসাময়িকদের অনেককে ছাড়িয়ে গেছেন।

প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘যন্ত্রণা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’। অচিরেই সিনেমা দুটি মুক্তি পাবে। আর ছোট পর্দার ব্যস্ততা তো আছেই। গেল ঈদের মতো আসন্ন কোরবানির ঈদেও দেড় ডজন নাটকে দেখা যাবে তাকে। প্রতিটি চরিত্রে ভিন্ন ভাবে হাজির হবেন বলে জানিয়েছেন লাস্যময়ী প্রকৃতি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com