1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, বাবার চোখে আনন্দের অশ্রু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসিত অ্যাডভোকেট মামুন শহীদ জিয়া’র বিএনপি প্রতিষ্টার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেন: মাওলানা নুরুল হক ওসমানীনগরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, জব্দ গাছও চুরির আশঙ্কা সাদুল্লাপুরে ফাতেমা কোচের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নি*হ*ত শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল সম্মানিত সংসদ সদস্য রুহুল আমিন দুলাল (পিরোজপুর-০৩) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৬ ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ময়লার স্তূপ, প্রশ্ন উঠছে পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে

অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, বাবার চোখে আনন্দের অশ্রু

reporter শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌসী সেতু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনুষ্ঠিত চূড়ান্ত এমবিবিএস (MBBS) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে পেশাজীবনে প্রবেশ করেছেন তিনি।
ডা. জান্নাতুল ফেরদৌসী সেতু কুলিয়ারচরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম আলমের জ্যেষ্ঠ কন্যা। মেয়ের এমন সাফল্যের খবরে পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা। সন্তানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই মাহেন্দ্রক্ষণে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম। মেয়ের সাফল্যের আনন্দে তাঁর চোখে দেখা যায় আনন্দাশ্রু।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর মনোযোগী ছিলেন জান্নাতুল ফেরদৌসী সেতু। মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাজীবনের প্রতিটি ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত চিকিৎসক হওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন তিনি।
ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।
মেয়ের অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম বলেন, “একজন বাবা হিসেবে সন্তানের এই অর্জনের আনন্দ ও অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমার মেয়ের অর্জিত শিক্ষা ও জ্ঞান যেন মানুষের কল্যাণে কাজে লাগে এবং সে সততা ও পেশাদারিত্বের সঙ্গে আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারে—এটাই আমার প্রত্যাশা। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই।”

ডা. জান্নাতুল ফেরদৌসী সেতুর চিকিৎসক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ, আত্মীয়-স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে। একই সঙ্গে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com