1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি

reporter অনলাইন ডেস্ক
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ

বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি। গতকাল রবিবার দেশটির রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিশাল সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। সমাবেশে এরদোয়ানের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার তানদোগান স্কয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি- সিএইচপি। যেখানে সমবেত হন কয়েক লাখ মানুষ।

লাইভ ফুটেজে দেখা গেছে, জনতা তুরস্কের পতাকা এবং দলীয় ব্যানার উড়িয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের জন্য স্লোগান দিচ্ছে।

গত কয়েক মাসে সিএইচপি-র একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুও।

সিএইচপির দাবি, এসব গ্রেফতার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার। যা এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে।

এদিনে আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা ওজগুর ওজেল বলেন, এই মামলাগুলো রাজনৈতিক। গ্রেফতার নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছে এরদোয়ান সরকার। বলেছে, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে।

এদিকে, তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে ২০২৩ সালে করা মামলার রায় হওয়ার কথা আজ। কংগ্রেস বাতিল হলে সিএইচপি’র নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল, যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com