সরকারি চাকরি এখন যেন সোনার হরিণ। একবার নিয়োগ পেলেই অনেকেই গড়ে তোলেন নিজস্ব এক সাম্রাজ্য। এমনই এক সরকারি ফুড ক্যামিস্টের বিলাসবহুল জীবনধারা নিয়ে প্রশ্ন উঠেছে—তিনি কীভাবে গড়ে তুললেন এই বিপুল সম্পদের পাহাড়?
২৭ তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা পেশায় ডাক্তার। বর্তমানে তিনি সরকারি একটি সনামধন্য প্রতিষ্ঠানে ফুড ক্যামিস্ট হিসেবে কর্মরত। সরকারি চাকরিজীবী হয়েও তার জীবনযাপন যেন কোনো ব্যবসায়িক সাম্রাজ্যের মালিকের মতো।
তথ্য সুত্রে যানা যায়, রাজধানীর নিকুঞ্জে রয়েছে তার একটি আলিশান ফ্ল্যাট। বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। ব্যক্তিগত ব্যবহারের জন্য আছে কোটি টাকার গাড়ি। শুধু তাই নয়—ভাঙায় তার মায়ের নামে একটি হাসপাতালও তৈরি করেছেন।
এছাড়া গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন দুই কোটি টাকার বিশাল বাংলো। এমনকি শ্বশুরের জন্যও বানিয়েছেন দুইতলা বিশিষ্ট বিলাসবহুল বাড়ি। সরকারি চাকরির বেতনের সঙ্গে এসব সম্পদের কোনো মিল পাওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠেছে—এই সম্পদের উৎস কোথায়?
পরবর্তী প্রতিবেদনে থাকছে:
এই ফুড ক্যামিস্ট কীভাবে গড়ে তুললেন এই সম্পদের সাম্রাজ্য, কারা ছিলো তার পেছনে তাদের খুব শীগ্রই এই প্রতিবেদনে আনা হচ্ছে – জানতে সাথেই থাকুন
অনুসন্ধান চলমান…