1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ইরান-ইসরায়েল উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার ইঙ্গিত, যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ইরান-ইসরায়েল উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার ইঙ্গিত, যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য

reporter আন্তর্জাতিক ডেস্ক, ঘোষণা
calendar প্রকাশিত: ১৯ জুন, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি, ক্ষেপণাস্ত্র হামলায় উত্তাল ইসরায়েল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরান ও ইসরায়েলের চলমান সামরিক সংঘাতে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে বিশাল সামরিক শক্তি মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

ইতোমধ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে ৩০টির বেশি যুদ্ধবিমান ও রণতরি পৌঁছেছে। উচ্চ সতর্কতায় রয়েছে ৪০ হাজার মার্কিন সেনা। ইউরোপে মোতায়েন করা হয়েছে বহু ট্যাংকার বিমান ও রণতরিও।

ইরানের পাল্টা হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নিলে পাল্টা জবাব নিশ্চিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জাতির উদ্দেশে ভাষণে স্পষ্ট বলেছেন, “আমেরিকা তার পতনের পথে হাঁটছে। কোনো হুমকি বা চাপ ইরান মেনে নেবে না।” জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি বাহরেনিও বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের রেডলাইন অতিক্রম করলে কঠোর জবাব দেওয়া হবে।”

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমন্বিত পদক্ষেপের প্রস্তুতি

এএফপি জানায়, ট্রাম্প ও নেতানিয়াহু প্রতিদিন যোগাযোগ রাখছেন এবং যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে পরিকল্পনা করছেন। ইতিমধ্যে ইউএসএস নিমিৎজসহ রণতরি ও ফাইটার জেট পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যে। ফ্লাইট ট্র্যাকিং অনুযায়ী, তিন দিনে অন্তত ৩০টি মার্কিন ট্যাংকার বিমান ইউরোপের ঘাঁটিতে পৌঁছেছে।

ইরান ছুড়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

বুধবার রাত ১১টার দিকে ইরান থেকে ‘ফাত্তাহ’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করে।

আন্তর্জাতিক উদ্বেগ, রাশিয়ার সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে। রুশ গোয়েন্দা সংস্থার প্রধানও বলেন, ইরান-ইসরায়েল সংঘাত ভয়ানক মোড় নিচ্ছে।

মার্কিন দূতাবাস বন্ধ

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, কর্মীদের নিরাপত্তা বিবেচনায় দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবে। সব মার্কিন নাগরিককে নিজ নিজ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতামত

বিশেষজ্ঞরা বলছেন, এতো বিশাল সামরিক প্রস্তুতি ভবিষ্যতের একটি বৃহৎ যুদ্ধের ইঙ্গিত বহন করে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও সমাজমাধ্যমে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে কঠোর পদক্ষেপ নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com