1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ঢাবি ছাত্রদল নেতা সাম্য: ডিবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাগিয়া উচ্চ বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি মনোনীত হলেন মোঃ বাবুল হোসেন প্রতিবেদন প্রকাশের পরও থামেনি শিমুলিয়া ভূমি অফিসের অনিয়ম, ভেতরে চেয়ার পেতে বসেছে দালাল সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের যানজট ছুটাতে প্রতিদিন রাস্তায় ছুটে চলেন মাশরাফি নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা ছুরিকাঘাতে স্বামীর আত্ম হত্যার চেষ্টা জনদুর্ভোগ কমাতে নিয়মিত বাস চলাচল ও যাত্রীছাউনি সংস্কারের আহ্বান গ্রাম আদালতে ৪টি মামলা নিষ্পত্তি সাদা পোশাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়া ব্যবসায়ী সাইফুল ইসলাম আইন অধিকার এইড এর দুই কর্মকর্তার পদোন্নতি নেত্রকোনার গর্ব জিন্নাত, ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের বগুড়া কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ঢাবি ছাত্রদল নেতা সাম্য: ডিবি

– সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এমন তথ্য জানিয়েছে মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাত জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আখতার মোর্শেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন— মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ এবং মো. রবিন। অভিযুক্তদের সবাই মাদক কারবারি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আখতার মোর্শেদ। অব্যাহতির সুপারিশ পাওয়া চারজন হলেন— তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকার।

উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

এ ঘটনায় ১৪ মে সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com