1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শিবগঞ্জ থানার নবাগত ওসির সাথে নিসচা’র মতবিনিময়।

  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ দেখেছেন

মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হান্নান এর সাথে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখা।

রবিবার (২৯ সেপ্টেম্বর ) সন্ধায় ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ওসিকে অভিহিত করা হয়। এসময় নবাগত ওসি আব্দুল হান্নান বলেন সড়কে অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের কারো কাম্য নয়,আমরা সকলে সড়ক আইন মেনে চলবো এবং সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি করবো।
তিনি নিসচা’র কার্যক্রম ও নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রশংসা করেন এবং নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিসহ সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা,সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান,সহ সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী,জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক শফিউল আলম ডিউ,যুগ্ম আহবায়ক কামরুল হাসান,ওমর ফারুক, সদস্য সচিব আসাদুল্লাহ, উদযাপন কমিটির সদস্য আবু হান্নান,জিন্নাহ মোল্লা,আব্দুর রহিম,রাব্বী হাসান সুমন
উপজেলা নিসচা’র যুব বিষয়ক সম্পাদক সামসুর রহমান,মহিলন বিষয়ক সম্পাদক রেহেন কবির, প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক সোহেল রানা,সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সেলিম, নির্বাহী সদস্য আনারুল ইসলাম ,আব্দুল গফুর প্রমুখ।
সভা শেষে ওসি আব্দুল হান্নানকে নিসচা’র পক্ষ থেকে সম্মান সূচক উত্তরীয় স্মারকগ্রন্থ ও মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি তালিকা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.