1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা- ৪০ হাজার

  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ দেখেছেন

এস.এম.জয়, বগুড়া: বগুড়া শহরে রঙ্গন আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে শহরের চেলোপাড়া চাষীবাজার এলাকায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ- অভিযানে রঙ্গন আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে দেখা যায় দীর্ঘ চার বছর ধরে রাজস্ব ফাকি দিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন প্রতিষ্ঠানটির মালিক । এছাড়াও তার উৎপাদিত আইসক্রিমে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার করা হচ্ছিল না। এমনকি খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ব্যবহার করা হচ্ছিল যা শিশুসহ সকল ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করার জন্য মুছলেকা নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.