1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ দেখেছেন

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার কয়েক শতাধিক শিক্ষক—শিক্ষিকা। আজ বৃহঃস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার উত্তর বিছনদই আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সালে মোঃআরিফবিল্লাহর সঞ্চালনায় এক দফা দাবি আদায়ের লক্ষে সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও সমন্বয়ক পরিষদের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন, পূর্ববেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুজ্জামান পাভেল, বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার কল্পনা, পশ্চিম হলদিবাড়ি স্কুলের সহকারি শিক্ষক আমিনুর রহমান , উত্তর বিছনদই স্কুলের সহকারি শিক্ষক আবু কালাম মোঃজালাল উদ্দিন, গেন্দুকুড়ি স্কুলের প্রধান শিক্ষক এরশাদ হোসেন লেলিন ,ঠ্যাংঝারা স্কুলের প্রধান শিক্ষক মজিবর রহমানসহ অনেকে।

এসময় বক্তাগণ বলেন, প্রাথমিক শিক্ষা অর্জন করেই আজ বড় বড় কর্মকর্তারা সচিবালায় ও বিভিন্ন মন্ত্রনালয়ে চাকুরি করছেন। কিন্তু আমরা আজও অবহেলায় রয়ে গেছি। আমরা তৃতীয় শ্রেণির কর্মচারীর গ্রেডে বেতন—ভাতা চাই না। আমরা মর্যাদা চাই, ১০ গ্রেড বাস্তবায়ন চাই। এটা আমাদের ন্যায় দাবি। অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাসহ শিক্ষা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি কামনা করেন শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.