1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ বাগআঁচড়া যুবলীগ নেতা  নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার

জামায়াত আমিরের ইমামতিতে রুহুল আমিন গাজীর জানাজা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে দুইটার পর জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হয়। ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুহুল আমিন গাজী। তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন।

আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া সম্ভব হয়নি।

গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী ও মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.