1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার’র জানাজা সম্পন্ন

  • আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ দেখেছেন

মো: নূরুল আমিন, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদার,র নামাজে জানাজা সোমবার(২৩ সেপ্টেম্বর)বাদ জোহর তাঁর নির্বাচনী এলাকা কলাপাড়া কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে সম্পন্ন হয়েছে। মরহুমের ছোট ভাই বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুর রহমান মিলন, উপজেলা বিএনপি,র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপি,র সভাপতি গাজী মো: ফারুক, পটুয়াখালী জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি সৈয়দ নাসির, কলাপাড়া উপজেলা আয়ামীলীগ এর সহসভাপতি ড. শহিদুল আলম বিশ্বাস এবং উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চূন্নুসহ দলমত নির্বিশেষে বিপুল পরিমান মানুষ এসময় উপস্থিত ছিলেন।রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছেলো ৭৬ বছর।মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সর্বশেষ ২২ দিন আগে তিনি অসুস্থবোধ করলে মিরপুরের ডিওএইচএস এর বাসা থেকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।পটুয়াখালী-৪ আসন থেকে তিনি ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৩ সাল থেকে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহন করে পরাজয় বরন করেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রিীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এড. শামীম আল সাইফুল সোহাগ ও বাংলাদেশ গণঅধিকার পরিষদ এর উচ্চতর সদস্য ফাতেমা তাসনিন শোক প্রকাশ করেছেন ।
উল্লেখ্য তিনি ক্ষমতায় থাকাকালিন সময়, কুয়াকাটাকে আন্ত:র্জাতিক মানের পর্যটন কেন্দ্র, রাঙ্গাবালী উপজেলা, কলাপাড়াকে ১ম শ্রেণির পৌরসভা, কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা, পায়রা সমুদ্র বন্দর, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের উন্নয়ন, বিভিন্ন ব্রীজ-কালভার্ট-ভবন নির্মান, পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যূৎ কেন্দ্র, ২য় সাব-মেরিন লেন্ডিং ষ্টেশন, কলাপাড়ায় জজ কোর্টসহ কলাপাড়া রাঙ্গাবালীর ব্যাপক উন্নয়ন করেন। তবে ক্ষমতায় থাকাকালিন দূর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছাড়াও ছাত্র দল নেতা জিয়া হত্যা মামলায় তাকে আসামী করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.