1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লালমনিরহাটে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজা সহ ২ জন, ১৪০ পিচ টপেন্ডাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট জেলা পুলিশ সুপার, জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অতিঃ পুলিশ সুপার (এ সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক ও লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে এস.আই(নিঃ)/মোঃ মোজাফ্ফর রহমান সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাট থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে লালমনিরহাট পৌরসভাধীন ০৩নং ওয়ার্ডের রেলওয়ে অফিসার্স ক্লাবের বারান্দায়,আসামী মোঃনয়ন মিয়া (২৫), পিতা নাম: মোঃ আবুল কাসেম, মাতা: মোছাঃ নারগিস বেগম, সাং- ষ্টোর পাড়া, থানা ও জেলা- লালমনিরহাটকে ২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করেন।

অন্য অভিযান এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ একই থানার একই এলাকায় অভিযান পরিচালনা করিয়া লালমনিরহাট থানার পৌরসভাধীন ০১নং ওয়ার্ডের তালুক খুটামারা মৌজাস্থ বালাটারী গ্রামের এলজিইডি ভবনের পিছনে জনৈক মো: সেলিম রহমান ত্তরফে শাহিন এর বসত বাড়ীর ভিতর হইতে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ০১টি গাঁজা সেবনের মাটির তৈরী কলকী ‍উদ্ধার করেন। আসামী মো: সেলিম রহমান ওরফে শাহিন (৩৫), পিতা: মৃত তোফাজ্জেল হোসেন, মাতা নাম: মোছাঃ সাহেরা বানু, সাং-পশ্চিম খুটামারা (তালুক খুটামারা বালাটারী), থানা ও জেলা -লালমনিরহাট উক্ত সময় পালিয়ে যায়।

অপর অভিযানে এসআই মোঃ খুরশীদ আলম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে লালমনিরহাট থানাধীন ০১নং মোগলহাট ইউনিয়নের দুরাকুটি মৌজাস্থ পলাতক ০২নং আসামী মোঃ নুর ইসলাম সাবেক মেম্বার (৫৫) এর বসত বাড়ীর গলি পথ রাস্তার মূল গেটের সামনে হতে আসামী মোঃ মিঠু মিয়া (২৪), পিতা-মোঃ আব্দুল হোসেন, মাতা: মোছাঃ মরিয়ম বেগম, সাং- কর্নপুর (ভাটাপাড়া), থানা ও জেলা -লালমনিরহাট কে ০২ (দুই) পাতা টাপেন্টাডল ট্যাবলেট , যাহার প্রতি পাতায় ১০টি করে মোট (১০×২)=২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করেন। অপর আসামী মোঃ নূর ইসলাম মেম্বার (৫৫) উক্ত সময় পালিয়ে যায়।

অন্য অভিযানে এসআই(নিঃ)/দীপ্ত কুমার সিং সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট থানা ০৮নংগোকুন্ডা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৮), পিতা: মৃতঃ আব্দুল গফুর, মাতা: মোছাঃ ফুলমতি, সাং-সুবিতহাট, শাহমখদুম পাড়া, ০২নং ওয়ার্ড শেতাবগঞ্জ পৌরসভা, থানা- বোচাগঞ্জ, জেলা -দিনাজপুর, কে ১০০ (একশত) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন।

অপর দিকে এসআই(নিঃ) মোঃ শাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ এলাকায় অভিযানকালে ০১নং মোগলহাট ইউনিয়নের দুরাকুটি গ্রামস্থ দুরাকুটি পূর্বপাড়া আলট্রা মডার্ণ প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন জনৈক মোঃ ওয়াজ উদ্দিন (৬৬) এর বসত বাড়ীতে আসামী ওয়াজ উদ্দিন (৬৬), পিতা: মৃত এছাহাক ফকির, সাং- দুরাকুঠি (রেলগেট পূর্বপাড়া), থানা ও জেলা -লালমনিরহাট কে ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। এস আই(নিঃ) মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর আসামী শ্রী সুভাশ চন্দ্র সরকার(৩০) পিতা-মৃতঃ বিমল চন্দ্র সরকার মাতা-মৃতঃ সুধারানী, সাং-ছোট দূর্গাপুর, ওয়ার্ড নং-০৩, থানা- গোবিন্দগঞ্জ, জেলা -গাইবান্ধাকে ২ কেজি ৭৭৫ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ও পলাতক সকল আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেস্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.