1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়া শিবগঞ্জে প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নিসচার মতবিনিময় ও মাসব্যাপী কর্মসূচির তালিকা প্রদান।

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ দেখেছেন

মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার গঠিত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটি। মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) নিসচার নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, সহকারী কমিশনার(ভূমি) তাসনিমুজ্জামান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোর্শেদুল হাসান খান,মোকামতলা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট মাহবুবুর রহমান এর সঙ্গে মতবিনিময় করেন ও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির অক্টোবর মাসব্যাপী বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচির তালিকা প্রদান করেন। মতবিনিময়ে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা ফুটপাত দখল করে দোকানপাট ও যত্রতত্র ভাবে রাস্তার দু পাশে সিএনজি, অটোরিকশা রাখার ফলে যানজটের সৃষ্টি এবং প্রতিকার সহ সড়কের নানা অব্যবস্থাপনা তুলে ধরেন। সেই সঙ্গে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির অক্টোবর মাসব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা সভাপতি রশিদুর রহমান রানা,সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান,জেলা কমিটির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক শফিউল আলম ডিউ,যুগ্ম আহবায়ক ওমর ফারুক, রেশমা খাতুন,সদস্য সচিব আসাদুল্লাহ, সদস্য মিজানুর রহমান,আব্দুর রহিম,সামসুর রহমান,সেলিম হোসেন প্রাং।

মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন,নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা রোধকল্পে অনেক কাজ করছে যা সত্যিই প্রশংসার দাবীদার। আগামীতে সড়ক সমূহে দুর্ঘটনা রোধকল্পে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে শিবগঞ্জের সকল সেক্টরের নেতৃবৃন্দকে নিয়ে তা সমাধানের চেষ্টা করা হবে।
প্রশাসনের কর্মকর্তারা নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার গঠিত নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির অক্টোবর মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত সহ সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.