1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে-সাবেক এমপি শাহজাহান চৌধুরী

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ দেখেছেন

মোঃশহিদুল ইসলাম : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় হলো বিগত ষোলো বছর। মানুষের নাগরিক অধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিক অধিকার ভূলুণ্ঠিত হয়েছে এই ষোলো বছরে। সীমাহীন লুটপাট, নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, সিন্ডিকেট করে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছিল তারা। বিশেষ করে শ্রমিক ও স্বল্প আয়ের মানুষের জীবন সংকীর্ণ হয়ে পড়েছিল। বলতে গেলে দেশের সকল চোর, বাটপার, সন্ত্রাসী, চাঁদাবাজ, ব্যাংক ডাকাত, লুটেরা সমবেত হয়েছিল স্বৈরাচারের আচল তলে। ছাত্রজনতা ও শ্রমিকরাসহ দেশের আপামর জনসাধারণের রক্তের বিনিময়ে এই স্বৈরাচার আওয়ামীলীগের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের আর চায় না। সুতরাং তাদের কোনোরূপ পুনর্বাসন প্রক্রিয়াকে জনগণ সহ্য করবে না। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপর্যুক্ত কথা বলেন। পতেঙ্গা থানা সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, ফেডারেশনের মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া।

প্রধান আলোচক এস এম লুৎফর রহমান বলেন, বহু বছর পর মানুষ তাদের নাগরিক স্বাধীনতা ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। কথা বলার ও আদর্শ প্রচারের এই সুযোগকে ইনসাফ প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে। ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গঠনের কাজে লাগাতে হবে। ফেডারেশনের সকল নেতাকর্মী এই সুন্দর পরিবেশকে কাজে লাগিয়ে শ্রমিকজনতার দোরগোড়ায় সেবা ও আদর্শের বার্তা পৌঁছে দেবে। শ্রমিকদেরকে আগামীর প্রত্যাশিত ইনসাফময় বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা বেলাল হাসান, মুহাম্মদ ইউসুফ, সাইদুর রহমান, ক্বারী ইব্রাহীম খলিল, ফেডারেশনের পতেঙ্গা থানা সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, ইস্টার্ন রিফাইনারি ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান, রিকশা ও পরিবহন ওয়ার্ড সভাপতি খান কায়সার আহমদ, ৩৯ নং ওয়ার্ড সভাপতি মঈন উদ্দিন, ৪০ নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন, ৪১ নং ওয়ার্ড উত্তর সভাপতি রশিদ আহমদ, ৪১ নং ওয়ার্ড দক্ষিণ সভাপতি জসিম উদ্দিন, মহানগরী কৃষি বিভাগ সভাপতি জালাল উদ্দিন, ছাত্রনেতা আকিব ইবনে ইউসুফ, ওয়াজুদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.