1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সীমান্ত সুরক্ষায় বিজিবি’র জনসচেতনতামূলক সভা

  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ দেখেছেন

মোঃ আইয়ুব আনছারী: দিনাজপুরের বিরল কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সম্মানিত অধিনায়ক, ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

পাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বিজিবি’র কিশোরীগঞ্জ কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে সীমান্ত সুরক্ষায় বিজিবি’র প্রতি সদস্যের পেশাদারিত্ব এবং স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে দেশের সীমান্ত পরিস্থিতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। এই প্রেক্ষাপটে তিনি স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতার ওপর আরও গুরুত্বারোপ করেন।

তিনি বিশেষ করে সীমান্তে মাদক দ্রব্য এবং চোরাচালান বন্ধে জনসাধারণের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা প্রতিহত করার পাশাপাশি সীমান্তে গরু-ছাগল চড়ানো বন্ধ করার উপর গুরুত্ব দেন। সকলকে বিজিবি’র কার্যক্রমে সহযোগিতার জন্য অনুরোধ জানিয়ে তিনি জানান, এই সহযোগিতা সীমান্ত সুরক্ষা ও দেশের উন্নয়নে সহায়ক হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর মাননীয় অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম । তিনি সভার শেষে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সহযোগিতার জন্য আহ্বান জানান।

সভায় ৬ নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামনুর রশিদ স্থানীয় জনগণের উদ্দেশ্যে সীমান্ত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভাটি স্থানীয়দের মধ্যে সীমান্ত সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহযোগিতার মনোভাব জাগ্রত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.