ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাজিব সরকার (তরুণ) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কয়রপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহত রাজিব সরকার ওই গ্রামের সন্তুষ সরকারের ছেলে। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ির বাসিন্দা।পরিবারের সদস্যরা জানান, পূজার ছুটিতে প্রায় সাত দিন আগে রাজিব বাড়িতে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে নিজ ঘরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।