1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রাতের সড়কে প্রাণ গেলো যুবকের, পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়ভাবে তাঁর নাম মামুন (৩২) বলে জানা গেলেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রোববার ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজারসংলগ্ন প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট/কারিগরি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে সড়কের পাশে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা উদ্ধার করে রামপুর বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরতরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, বিদ্যুতের খুঁটিবাহী একটি লরির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম মামুন এবং তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় ও ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.