আসন্ন মুশুদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মুশুদ্দি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন মোঃ তানজিল ।
তিনি মুশুদ্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ।
মো: তানজিল বলেন, “এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য । নির্বাচিত হলে আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাব “।
মোঃ তানজিল ধনবাড়ী উপজেলা মুশুদ্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
মেম্বার পদ প্রার্থী হওয়ার বিষয়ে তানজিল আরও বলেন, ” মুশুদ্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর মূল শক্তি । মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই । বৃদ্ধ, শিশু, নারী সকল শ্রেণির মানুষের জন্য কাজ করে যেতে চাই “।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান । তাই তিনি মুশুদ্দি ইউনিয়নের জনগণের কাছে দোয়া, ও ৮ নং ওয়ার্ড এর সকল শ্রেণির মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন ।