1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পাথালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ দেওয়ানকে ঘিরে জমকালো মোটরসাইকেল শোডাউন

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাভারের আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ দেওয়ানকে ঘিরে একটি সুশৃঙ্খল ও জমকালো মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

​পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এই শোডাউনে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে নেতৃত্ব দেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি। এ সময় পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে পাথালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাসেদ দেওয়ানের প্রার্থিতার পক্ষে জনমত তৈরি এবং নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্য জানান দিতেই মূলত এই শোডাউনের আয়োজন করা হয়। শত শত মোটরসাইকেলের বহরটি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​এদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আনুষ্ঠানিকতা ও প্রার্থিতা-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলীয় হাইকমান্ডের নির্দেশনা এবং নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.