ঢাকার আশুলিয়ায় দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার বার্তা বিভাগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় আশুলিয়ার টংগাবাড়ি এলাকার খালেক ম্যানশনের সামনে আনন্দঘন পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নাসির উদ্দীন সিকদার। এ সময় দৈনিক ঘোষণার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বশির উদ্দিনসহ দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকাটির সহ-সম্পাদক রাজু আহমেদ, সহকারী সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক শারমিন আক্তার, নির্বাহী সম্পাদক মোঃ বদুর উদ্দিন, বার্তা সম্পাদক আল মামুন এবং সিনিয়র স্টাফ রিপোর্টার শাহদাৎ হোসেন।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন এই উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. লোকমান হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাসির উদ্দীন সিকদার বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই পাঠকদের আস্থা অর্জন করতে হবে। সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে দৈনিক সবুজ বিপ্লবকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পত্রিকার মান আরও উন্নত করার পাশাপাশি দেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে দৈনিক সবুজ বিপ্লবকে পরিচিত করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।