1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় ৪০ হাজার টাকা সহায়তা

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক অসহায় ও হতদরিদ্র ব্যক্তির জরুরি চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ।

সংগঠনের তৃতীয় দফা মানবিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফাজ উদ্দীন (ডানি) উপস্থিত থেকে কার্যক্রমের দিকনির্দেশনা দেন। অন্যদিকে, প্রবাসে থাকা সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীন প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি জামিল আহমদ (জাবের) প্রবাসে থেকেও কর্মসূচির সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় সংগঠনের বিভাগীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় তরুণ সমাজসেবকেরা উপস্থিত ছিলেন।সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক সাইফুর রহমান, সহ-প্রচার সম্পাদক মো. মুরাদ আহমদ, সদস্য নাঈম আহমদ ও জুবায়ের আহমদ। এছাড়া দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি হুসাইন আহমদ, সহ-সভাপতি এমদাদুল ইসলাম (সোহাগ), প্রচার সম্পাদক মো. রুমন আহমদসহ স্থানীয় সমাজসেবক আলী আহমেদ রাজু, মতিউর রহমান (মতি), শহিদুল ইসলাম, মো. আনু মিয়া, শাহিন আহমেদ খোকন, দিলওয়ার হোসেন ও মিজানুর রহমান (মিজান) উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশ ও প্রবাসে থাকা সংগঠনের সদস্যদের সহযোগিতা, পরামর্শ, শ্রম ও উপস্থিতির মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে প্রবাসে থাকা সংগঠনের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ মো. নুরুল ইসলাম, মো. জাকির আহমদ, মো. শাকুর আহমদ, মো. বায়েজিদ আহমদ, মো. ছালিক আহমদ, গ্রুপ স্পিকার জাহেদ আহমদ, রিফাত, শাহান ও হিমেল আহমদসহ অনেকে কর্মসূচির বিষয়ে দিকনির্দেশনা ও বক্তব্য দেন।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই উদ্যোগ হয়তো কোনো মানুষের জীবনের সব কষ্ট দূর করতে পারবে না। তবে বিপদের সময়ে সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের মনে আশার আলো জ্বালাতে পারে।তারা জানান, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.