1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মেয়ের চিকিৎসার টাকা জোগাড়ে কিডনি বিক্রি করতে চান বাবা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

আমার বেঁচে থাকাটা তখনই সার্থক, যখন আমার সন্তান একটু শান্তিতে নিশ্বাস নিতে পারবে এমন আকুতি জানিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের কালিনগর গ্রামের মো. মাহফুজুর রহমান। দীর্ঘদিন ধরে ডিস্টোনিয়া (Dystonia) রোগে আক্রান্ত মেয়ে মেহরিমা তাবাসসুম মাইশার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
মাহফুজুর রহমান জানান, তার মেয়ে মেহরিমা তাবাসসুম মাইশা দীর্ঘ প্রায় ছয় বছর ধরে ডিস্টোনিয়া রোগে ভুগছে। রোগের কারণে মেয়েটির হাত-পা ও ঘাড় অস্বাভাবিকভাবে পেছনের দিকে বেঁকে যায়। অনেক সময় তীব্র খিঁচুনি ও শারীরিক যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে এবং শ্বাস নিতে কষ্ট হয়।
মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন সময় সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করেছেন মাহফুজুর রহমান। পরিবারের সদস্য ও সহৃদয় মানুষের সহযোগিতায় মেয়েকে চিকিৎসার জন্য ভারতেও নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসকেরা জানান, রোগটির স্থায়ী সমাধান না থাকলেও ডিপ ব্রেইন স্টিমুলেশন (DBS) নামের একটি চিকিৎসা পদ্ধতিতে মস্তিষ্কে বিশেষ ডিভাইস প্রতিস্থাপন করা গেলে তার খিঁচুনি ও শরীর বেঁকে যাওয়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভারতের বেঙ্গালুরুর নিমহান্স (NIMHANS) হাসপাতালে মেয়েটির চিকিৎসা করাতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারটি। বিপুল এই অর্থ জোগাড় করা এখন তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
মাহফুজুর রহমান বলেন, দীর্ঘ ছয় বছর ধরে সাধ্যের সবটুকু দিয়ে মেয়ের চিকিৎসা করিয়েছি। এখন আমি একেবারে নিঃস্ব। মেয়ের কষ্ট চোখের সামনে আর সহ্য করতে পারছি না। তাই বাধ্য হয়ে নিজের একটি কিডনি বিক্রি করে হলেও মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে চাই।
তিনি আরও বলেন, কোনো বাবা স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিতে চান না। কিন্তু আমার মেয়েটা যখন রাত-দিন যন্ত্রণায় কষ্ট পায়, তখন একজন বাবা হিসেবে নিজেকে অসহায় মনে হয়। আমার মেয়েটা যদি একটু শান্তিতে শ্বাস নিতে পারে, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া।
মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন মাহফুজুর রহমান। একই সঙ্গে তার আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

রোগীর নাম: মেহরিমা তাবাসসুম মাইশা
পিতা: মো. মাহফুজুর রহমান
স্থায়ী ঠিকানা: কালিনগর, বাঘবেড় ইউনিয়ন, নালিতাবাড়ী, শেরপুর
বর্তমান ঠিকানা: আর কে মিশন রোড, নওমহল, ময়মনসিংহ
যোগাযোগ: ০১৮১১৯৯৮৮৮৮

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.