1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করা এবং দলীয় ঐক্য জোরদারের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর জি.এম. দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ নম্বর মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম জাহিদ। তিনি মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং কালাই উপজেলা বিএনপির নেতা।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই নির্বাচনে সবচেয়ে বড় শক্তি।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে আমি হামলা-মামলাসহ নানা হয়রানির শিকার হয়েছি। প্রতিকূল পরিস্থিতিতেও আমি রাজনীতি থেকে সরে যাইনি, জনগণকে ছেড়ে যাইনি। সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনী মাঠে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখতে হবে। জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে মাত্রাই ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা মো. সুজাউল ইসলাম মন্ডল বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হলে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে মাত্রাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.