বিভিন্ন দেশী বিদেশি সংবাদ মাধ্যম হতে জানাযায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০১ টা ৩৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি হতে আনুমানিক ১.৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে ০১ জন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত ব্যক্তিকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মর্মে জানাযায় ।
নিহতের আসাদুল হক (৩৮), পিতা: আব্দুল ওয়াজেদ, গ্রাম: ইদ্রইল, ১১ নং বৈরচুনা, থানা: উপজেলা পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও বলে জানাগেছে। প্রাথমিকভাবে জানাযায়, মো: আসাদুল হক একজন চিহ্নিত মাদক চোরাকারবারি এবং অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসি। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।