1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রাম নগরীর চকবাজারে সিএনজি অটোরিকশায় করে ইয়াবা পরিবহনের সময় ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ মো. সেলিম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশাযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নগরীর আন্দরকিল্লা থেকে নবাব সিরাজদ্দৌলা রোড হয়ে বহদ্দারহাটের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল চকবাজার থানাধীন নবাব সিরাজদ্দৌলা রোডের প্যারেড ময়দানের উত্তর-পূর্ব কোণে মেসার্স জোনাইদা মেটাল ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে।

তল্লাশির একপর্যায়ে আন্দরকিল্লা থেকে বহদ্দারহাট অভিমুখী একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টের সামনে এলে সেটি থামানো হয়। পরে অটোরিকশাটির চালক মো. সেলিমকে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুর এলাকার মো. হাসেমের ছেলে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে যাত্রী সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা একটি লাল রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট। পরে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতার মো. সেলিম এবং উদ্ধারকৃত ইয়াবাসহ জব্দ করা সিএনজি অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.