সিলেটের ওসমানীনগর উপজেলার আওতাধীন ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন দলীয় নেতা জনাব কবির আহমদ। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কারণে তাকে ঘিরে এলাকায় আগ্রহ তৈরি হয়েছে।দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও কবির আহমদ বিএনপির দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। মিছিল, সভা, সমাবেশ ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতি ছিল বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কবির আহমদ সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়েও কথা বলেন। দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার কারণে স্থানীয় বিএনপির একটি অংশের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে বলে দাবি সমর্থকদের।মনোনয়ন প্রত্যাশার বিষয়ে কবির আহমদ বলেন, “আমি দলের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। দল আমাকে মনোনয়ন দিলে তাজপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”তবে শেষ পর্যন্ত ৬নং তাজপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে কে মনোনয়ন পাচ্ছেন, তা নির্ধারণ করবে দলীয় সিদ্ধান্ত। মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।