1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ জন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকসেবনের সঙ্গে জড়িত সন্দেহে মোট ১৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ১০ জনের বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন— রায়হান (২৪), বাপ্পি (৬৪), শরীফ (২৯), মো. আরিফ হোসেন (২৬), আলাল (৩৮), হৃদয় (২৫), মো. হাবিবুর রহমান (২৭), জুয়েল (২৭), মো. সুজন মিয়া (২২) ও জিসান খান (৩০)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজাপ্রাপ্তদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান এবং সামারি ট্রায়ালের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.